কমলগঞ্জে থানা পুলিশের মাস্ক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কমলগঞ্জে থানা পুলিশের মাস্ক বিতরণ

  • রবিবার, ২১ মার্চ, ২০২১

Manual5 Ad Code

 কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual3 Ad Code

‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে সচেতনতামূলক মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে পৌর এলাকার ভানুগাছ বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় কমলগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ৮ শতাধিক পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশের উদ্যোগে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণে কর্মসূচি হিসেবে কমলগঞ্জ থানার পক্ষ থেকে এ মাস্ক বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন কমলঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) মো: সোহেল রানা।

Manual3 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, কোভিড-১৯ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে আইজিপির নির্দেশে দেশব্যাপী করোনা প্রতিরোধে বিশেষ উদ্ধুদ্ধকরন কর্মসুচীর অংশ হিসাবে কমলগঞ্জ থানা পুলিশের মাস্ক বিতরণ ও সচেতনতা প্রচারনা করা হয়। এ ধরণের কার্যক্রম চলমান থাকবে। তাছাড়া পর্যায়ক্রমে থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নের সাধারণ মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করা হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!