কমলগঞ্জে ওয়াজ থেকে মোটরসাইকেল চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ

কমলগঞ্জে ওয়াজ থেকে মোটরসাইকেল চুরি

  • মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার করিমপুর এলাকার একটি ওয়াজ মাহফিল চলাকালে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (২২ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের গকুলনগর গ্রামের মোঃ শাহাদাত হোসেনের কালো রঙের টিভিএস ১০০ সিসি (সিলেট হ-১৩-৮৭১৫) মডেলের এ গাড়িটি চুরি হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি জিডি হয়েছে।

Manual7 Ad Code

চুরি যাওয়া মোটরসাইকেল মালিক মো: শাহাদাত হোসেন জানান, কমলগঞ্জ পৌরসভার করিমপুর জামে মসজিদের ঈদগাহ ভিতর তার ক্রয়কৃত কালো রঙের টিভিএস ১০০ সিসি (সিলেট হ-১৩-৮৭১৫) মোটরসাইকেলটি রেখে ওয়াজ মাহফিল শুনতে যান। ওয়াজ শুনে ফিরে এসে দেখেন নির্ধারিত তার মোটরসাইকেলটি নেই। পরে আশপাশ অনেক জায়গায় খোঁজে মোটরসাইকেলটি আর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ওয়াজ মাহফিলের প্রচন্ড ভিড়ে মোটরসাইকেল ঠাড়াও সোমবার রাতে প্রায় ১০-১৫ টি মোবাইল ফোনও চুরি হয়েছে ওয়াজ মাহফিল থেকে।

Manual6 Ad Code

এ ঘটনায় মোটরসাইকেল মালিক মো: শাহাদাত হোসেন বাদী হয়ে গত মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন (কমলগঞ্জ থানার জিডি নং ১১১৭, তারিখ: ২৩/০৩/২০২১ইং)।

এদিকে চুরি যাওয়া মোটরসাইকেলটি ফেরত পেতে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন মো: শাহাদাত হোসেন। গাড়িটির কোন সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত মোবাইল নম্বরে (০১৭৮৯-১৫৬৩৮২) যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওয়াজ মাহফিল থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় কমলগঞ্জ থানায় একটি জিডি এন্ট্রি হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!