কমলগঞ্জে আগুনে পুড়ে ছাঁই দরিদ্রের কুঁড়েঘর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ

কমলগঞ্জে আগুনে পুড়ে ছাঁই দরিদ্রের কুঁড়েঘর

  • বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual4 Ad Code

আগুনে পুড়ে ছাই হলো হতদরিদ্র খোকন শব্দকরের কুঁড়ে ঘর, এখন তিনি সর্বস্ব হাড়া। বুধবার (২৪ মার্চ) দুপুর ৩টায় মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে শব্দকর পাড়ায় খোকন শব্দকরের কুঁড়ে ঘরে আগুন লেগে তার সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে গেছে।

Manual4 Ad Code

স্থানীয় সুত্রে জানা যায়, রান্না ঘরের চুলা থেকে এই আগুন লাগে,এসময় পরিবারে সবাই বাইরে কাজে ছিল,তখন কমলগঞ্জ ফায়ার সার্ভিস দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই আশেপাশের প্রতিবেশীরা মিলে আগুন নেবায়। আগুন লাগার ৩০ মিনিটের ভেতরে সবকিছু পুরে চাই হয়ে যায়।

খোকন শব্দকর কান্না জড়িত কন্ঠে জানান, কিভাবে আগুন ঘরে লাগলো বুজতে পারলাম না,মুহুতের সাথে সবকিছু পুড়ে চাই হয়ে যায়। এখন পথে বসার উপক্রম। আমার পরিবারে ৫জন সদস্য, এখন পরিবার পরিজন নিয়ে কি করবো বুজতে পারছি না।

এদিকে স্থানীয় ইউপি সদস্য বশির বক্স জানান, সম্ভবত রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে তিনি প্রতিবেশীদের নিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরাও এ সময় ঘটনাস্থলে পৌঁছায়। এখন সর্বস্ব হারিয়ে পরিবার পরিজন নিয়ে খোকন শব্দকরের এখন পথে বসার উপক্রম।

Manual2 Ad Code

তিনি আরো বলেন, তাদের প্রায় ৭০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে। এসময় তিনি তাদেরকে নগদ অর্থ প্রদান করেন,এবং ঘটনাস্থালে ইউপি চেয়ারম্যান এসে তাদের চাল এবং ডালের ব্যবস্থা করেছেন। পরবর্তিতে তাদেরকে সকল প্রকার সহযোগীতা করা হবে।

Manual5 Ad Code

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার ফারুকুল আসলাম জানান,এটা রান্না ঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে,চুলার উপড় গোভরের লাঠি ছিল,আর সেই লাঠি গুলো গরম হয়ে আগুন লেগে যায়। আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থালে গিয়েছি। তবে আমরা পৌছার আগেই আগুন নিভিয়ে ফেলে এলাকাবাসী। তাদের ক্ষতির পরিমান ৭০ হাজার টাকার মতো হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!