কমলগঞ্জে গণহত্যা দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

কমলগঞ্জে গণহত্যা দিবস পালিত

  • বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুমিন তরফদার, বীর মুুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!