কমলগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন না করায় ৭ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

কমলগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন না করায় ৭ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

  • শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual3 Ad Code

বাংলাদেশের ৫০ বছর পুর্তিতে মহান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে দোকানে জাতীয় পতাকা উত্তোলন না করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭টি দোকানের জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সকাল ১১টায় ভানুগাছ বাজারে জরিমানা করা হয়।

Manual3 Ad Code

জানা যায়, প্রত্যেকটি জাতীয় দিবসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হয়। তবে কমলগঞ্জের দোকানসমূহে এসব দিবসে জাতীয় পতাকার সম্মানহানি করে ইচ্ছে মাফিক পতাকা উত্তোলন করা হয়। কোন কোন দোকানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না।

Manual1 Ad Code

উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল ১১টায় কমলগগঞ্জ থানা পুলিশের সহায়তায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর নেতৃত্বে ভানুগাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন না করা ও দোকানের লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ৭টি দোকানে ২শ টাকা করে মোট ১৪শ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী এ অভিযান পরিচালনা ও জরিমানা করে অর্থ আদায়ের সত্যতা নিশ্চিত করেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!