শবেবরাতের রাতে সিলেটে চারটি ঘর পুড়ে ছাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শবেবরাতের রাতে সিলেটে চারটি ঘর পুড়ে ছাই

  • মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, সিলেট ::

শবেবরাতের রাতে সিলেটের আতশবাজির আগুনে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

Manual3 Ad Code

সোমবার রাতে নগরের দক্ষিণ সুরমায় ২৫ নম্বর ওয়ার্ডের কায়েস্থরাইল এলাকার আকিল শাহ (রহ.) মাজার রোডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস আলমপুর অফিস সূত্রে জানা গেছে, কায়েস্থরাইল এলাকার লন্ডন প্রবাসী মাহবুবুর রহমানের বাসার চারটি টিনশেড ঘরে দুই পরিবার ভাড়ায় বসবাস করতেন।

শবেবরাতের রাতে ফুলঝরি ও আতশবাজি দিয়ে শিশুরা খেলা করছিল। হঠাৎ করে ওই বাসায় আগুন লেগে যায়। প্রতিবেশীরা আগুন দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।

Manual7 Ad Code

খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এর আগেই ওই বাসার চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

Manual7 Ad Code

ফায়ার সার্ভিস সিলেটের উপপরিচালক কোবাদ আলী সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— শবেবরাতের আতশবাজি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!