কমলগঞ্জে জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

কমলগঞ্জে জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

  • সোমবার, ৫ এপ্রিল, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual6 Ad Code

সিলেট বিভাগের নারী চা শ্রমিক ও তাদের পরিবারের সুরক্ষা বৃদ্ধি প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে ২দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১ টায় ব্রেকিং দ্যা সাইল্যান্স এন্ড অক্সফাম জিবি এর আয়োজনে জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক এ কর্মশালার উদ্বোধন করেন মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুস্প কুমার কানু। দুই দিনের এই জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালায় মাধবপুর চা বাগানের ১৫ জন নারী চা শ্রমিক ও ১০ জন কিশোরীসহ মোট ২৫ জন নারী অংশগ্রহণ করেন।

চা বাগানের নারী চা শ্রমিক ও কিশোরীরা তাদের পরিবারের সুরক্ষা ও জীবন দক্ষতা উন্নয়ন নিশ্চিত করতে তাদের মধ্যে সচেতনা বৃদ্ধি প্রয়োজন রয়েছে বলেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে ।

Manual2 Ad Code

কর্মশালায় অংশ গ্রহণ করতে আসা নারী ও কিশোরী দলের সভাপতি রাধিকা যাদব, সদস্য গায়েত্রী ভর, লক্ষী নুনিয়া, সীমা যাদব, নিপা কাহার জানান, এরকম করে এর আগে তারা প্রশিক্ষণ করেনি কখনও। এই প্রশিক্ষণের মাধ্যমে পুরুষদের পাশাপাশি আমরাও পরিবার ও সমাজ উন্নয়নে নিজেকে এগিয়ে নিতে পারবো। অন্য বাগানগুলোতেও যেন এরকম প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়।

Manual6 Ad Code

কর্মশালায় প্রশিক্ষণ কর্মকর্তা চম্পা পাল বলেন, সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার ১১ টি উপজেলার মোট ২৫ টি চা বাগানের অনগ্রসর নারী চা শ্রমিক ও কিশোরীদের নিয়ে কাজ করছে ব্রেকিং দ্যা সাইল্যান্স এন্ড অক্সফাম জিবি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!