কুলাউড়ার জিল্লুর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় স্থান পেয়েছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ার জিল্লুর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় স্থান পেয়েছে

  • সোমবার, ৫ এপ্রিল, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

রংপুর সরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ২০২০-২১ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় (২২৫২) স্থান করে নিয়েছে কুলাউড়ার মেধাবী শিক্ষার্থী মো. জিল্লুর রহমান। সে কুলাউড়ার উপজেলার হাজীপুর ইউনিয়নের চান্দগাঁও গ্রামের বাসিন্দা, দলিল লেখক ও সাবেক ইউপি সদস্য এখলাছুর রহমানের ছোট ছেলে।

জিল্লুর রহমানের বড় ভাই কুলাউড়া কবিরাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. লুৎফুর রহমান জানান, জিল্লুর রহমান শমসের নগর বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে এসএসসি ও গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে এইচএসসি পাস করে। সে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণির প্রথম ব্যাচের ছাত্র ছিল। ৫ম শ্রেণী ও ৮ম শ্রেণীতে সে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে ভবিষ্যতে বিশেষজ্ঞ ডাক্তার হয়ে নিজ গ্রামের অসহায় মানুষের ফ্রি চিকিৎসা সেবা দিতে চায়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!