কমলগঞ্জে পথচারীদের মাঝে রিপোর্টার্স ইউনিটির মাস্ক ও সাবান বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন

কমলগঞ্জে পথচারীদের মাঝে রিপোর্টার্স ইউনিটির মাস্ক ও সাবান বিতরণ

  • বুধবার, ৭ এপ্রিল, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual1 Ad Code

কোভিড-১৯ প্রতিরোধ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে পথচারী ও শ্রমজীবিদের মাঝে কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।

বুধবার (0৭ এপ্রিল) দুপুর ১২টায় পৌর এলাকার ভানুগাছ বাজার, উপজেলা চৌমুহনীসহ বিভিন্ন এলাকায় ৪ শতাধিক পথচারী, শ্রমজীবি ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও সাবান বিতরণের কার্যক্রম পরিচালিত হয়। এ কর্মসূচিতে উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: সোহেল রানা, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সহ-সভাপতি অঞ্জন প্রসাদ চৌধুরী, সাধারণ সম্পাদক- নির্মল এস. পলাশ, সাবেক সম্পাদক আসহাবুজ্জামান শাওন, যুগ্ম সম্পাদক- আহমেদুজ্জামান আলম, সাবেক কোষাধক্ষ আর.কে সৌমেন, বর্তমান কোষাধক্ষ- আব্দুল বাছিত খান, প্রচার সম্পাদক- আশরাফ সিদ্দীকি পারভেজ, সদস্য- মোনায়েম খান, নাঈম আলী, সুমন আহমেদ প্রমুখ।

Manual5 Ad Code

কোভিড-১৯ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী করোনা প্রতিরোধে বিশেষ উদ্ধুদ্ধকরনের লক্ষ্যে কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ সহ সচেতনতা প্রচারনা করা হয়। এ ধরণের কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!