সুনামগঞ্জে সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সুনামগঞ্জে সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত

  • বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

০৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ থানার ডুংরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহতরা হলেন- একই গ্রামের ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদ (৬২) ও রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়া (৪২)।

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, জমি নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার ডুংরিয়া গ্রামের আব্দুল তাহিদের সঙ্গে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার বিরোধ চলছিল।

সকাল ৮টার দিকে এর জের ধরে বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুদলের সংঘর্ষ হয়।

Manual2 Ad Code

এ সময় গুরুতর আহত আব্দুল তাহিদ ও রিপন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চাচা ও ভাতিজাকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মুক্তাদীর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের সময় দু’জনের মৃত্যু হয়েছে। এতে দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!