কমলগঞ্জে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

কমলগঞ্জে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

  • শনিবার, ১০ এপ্রিল, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় অমর শর্মা (২৮) নামে এক যুবক মারা গেছে। এ সময় অমর শর্মার সহযোগী শিবলাল ভর (২৬) আহত হয়েছেন।

Manual2 Ad Code

০৯ এপ্রিল  শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার মাধবপুর থেকে দলই চা বাগানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত অমর শর্মা ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা ও দলই চা বাগান কারখানার কর্মচারী বজ্র্র গোপাল শর্মার ছেলে।

Manual1 Ad Code

স্থানীয়রা জানান, মাধবপুর বাজার থেকে কাজ শেষে দলই চা বাগানে ফেরার পথে পাত্রখোলা চা বাগানের গোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী অমর শর্মা ও সঙ্গে থাকা শিবলাল ভর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে মৌলভীবাজারে নিলে চিকিৎসাধীন অবস্থায় অমর শর্মা মারা যান।

এদিকে, দলই চা বাগানের বড়লাইন এলাকার চা শ্রমিক শ্যামনারাণ ভরের ছেলে শিবলাল ভরের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত অমর শর্মার মরদেহ শনিবার বিকেলে কমলগঞ্জে এনে শেষকৃত্য সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!