কমলগঞ্জে বিদ্যুৎ কর্মকর্তাকে মারধরের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে বিদ্যুৎ কর্মকর্তাকে মারধরের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

  • রবিবার, ১১ এপ্রিল, ২০২১
প্রতিকী ছবি

Manual2 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual2 Ad Code

বকেয়া বিদ্যুৎ বিলের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লীবিদ্যুৎ সমিতি (পবিস) কমলগঞ্জের এক কর্মীকে মারধর করার অভিযোগে থানায় দায়েরকৃত মামলায় এক ব্যবসায়ী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২২ মার্চ বেলা ১টায় শমশেরনগর বাজারে এ ঘটনাটি ঘটলে পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এজিএম (কম) ওবায়দুল হক বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় একটি মামলা করেছিলেন।

Manual3 Ad Code

এ মামলার ১ নম্বর আসামী শমশেরনগর বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ জাহিদুল ইসলামকে গত শনিবার (১০ এপ্রিল) রাতে কমলগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে।

পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক মীর গোলাম ফারুক বলেন, বকেয়া বিলের কারণে গত ২২ মার্চ সোমবার এ অফিসের হিসাব বিভাগের কর্মকর্তা সুলতান উদ্দীনের নেতৃত্বে বিদ্যুৎকর্মীরা শমশেরনগর কাঁচা বাজার (ভেতর বাজার)-এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন। এ সময় কতিপয় ব্যবসায়ী পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের হিসাব বিভাগের কর্মকর্তা সুলতান উদ্দীনকে মারধর করেছিল। এ ঘটনায় ২২ মার্চ সোমবার রাতেই শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ৪ জনের নাম উল্লেখসহ আরও ৮ জনকে অজ্ঞাত দেখিয়ে করে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছিল। এ মামলার ১ নম্বর আসামী শমশেরনগর বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ জাহিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিদ্যুৎ কর্মকর্তাকে মারধর করার মামলার ১ নম্বর আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!