কমলগঞ্জে দু’টি শহীদ মিনারের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কমলগঞ্জে দু’টি শহীদ মিনারের উদ্বোধন

  • সোমবার, ১২ এপ্রিল, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে নবনির্মিত দু’টি শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শমশেরনগর বিমান বন্দর সড়কের পোস্ট অফিসের সম্মুখে ও সুজা মেমোরিয়াল কলেজের নির্মিত শহীদ মিনার দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাউর রহমান।

Manual6 Ad Code

শমশেরনগর বাজারে এয়ারপোর্ট রোড ও সুজা মেমোরিয়াল কলেজের গুরুত্বপূর্ণ দু’টি স্থানে শহীদ মিনার উদ্বোধনকালীন সময়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও সুজা মেমোরিয়াল কলেজ অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ, সুজা মেমোরিয়াল কলেজ পরিচালনা কমিটির সদস্য মুর্শেদুর রহমান সেজু, রতন বর্মা, অধ্যাক হারুনুর রশীদ ভূঁইয়া, শাহাজান মানিক, মো: আব্দুল আহাদ, ইউপি সদস্য ফারুক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, আব্দুল কাদির সাজু প্রমুখ।

Manual8 Ad Code

সুজা মেমোরিয়াল কলেজ অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান বলেন, দুটি শহীদ মিনারে ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। বিমান বন্দর সড়কে পোস্ট অফিসের সম্মুখে ২ লাখ টাকা ব্যয় এবং সুজা মেমোরিয়াল কলেজে ৩ লাখ টাকা ব্যয়ে দু’টি শহীদ মিনার নির্মাণ করা হয়।

মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাউর রহমান বলেন, সুজা মেমোরিয়াল কলেজে নির্মিত শহীদ মিনারটি সহজেই সবার দৃষ্টি আকৃষ্ট করবে। বাজারের শহীদ মিনার চত্ত্বরে পুরাতন শহীদ মিনার ভেঙ্গে ও সীমানা প্রাচীর নির্মাণ করে সৌন্দর্য্য বাড়ানো হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!