কমলগঞ্জে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশনের উদ্যোগে রমজানের ইফতার সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশনের উদ্যোগে রমজানের ইফতার সামগ্রী বিতরণ

  • মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

Manual7 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual5 Ad Code

স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ.কে এর পক্ষ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দরিদ্র লোকদের মধ্যে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ অস্থায়ী কার্যালয়ে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ।

কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শমশেরনগর আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু ও সাংবাদিক জয়নাল আবেদীন। অনাড়ম্বরপূর্ণ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রায় অর্ধশত দরিদ্র লোকের মধ্যে ১ লিটার সোয়াবিন, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি চিনি, এক প্যাকেট সেমাই, আধা কেজি ছোলা, আধা কেজি মসুর ডাল, আধা কেজি মুড়ির এক একটি প্যাকেট হারে রমজানের উপহার হিসাবে প্রদান করা হয়।

Manual1 Ad Code

শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, এই দু:সময়ে করোনাকালীন লকডাউন ও রমজান মাসে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন যে মহতি উদ্যোগ নিয়েছেন তা প্রশংসার দাবি রাখে। তিনি দরিদ্র মানুষের সহায়তায় এভাবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

Manual1 Ad Code

স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ.কে এর নির্বাহী প্রধান কবি নূরজাহান শিল্পী জানান, সামর্থ্য অনুযায়ী মানবিক কল্যাণে ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও পথশিশুদের সহায়তা অব্যাহত আছে। এভাবে সমাজের বিত্তমানরা সহায়তার হাত প্রসারিত করলে দু:সময়েও অসহায় লোকেরা কিছুটা হলেও উপকৃত হবেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!