কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদান প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদান প্রদান

  • মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

Manual7 Ad Code

সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে-

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্ট।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও প্রেসক্লাব ভবন নির্মাণ উপ কমিটির আহবায়ক মো: জুয়েল আহমদ।

কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক-গবেষক আহমদ সিরাজ, বীরমুক্তিযোদ্ধা মো: আশর্^াদ আশী, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি সৈয়দ মাহবুব, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাংবাদিক এম, এ, মুক্তাদির প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে প্রেসক্লাব ভবন নির্মাণে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের নেতৃবৃন্দ। এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রধান পৃষ্ঠপোষক, বিলেত প্রবাসী বিশিস্ট লেখক ও গবেষক সৈয়দ মাসুম-কে প্রেসক্লাবের আজীবন সদস্য হিসেবে নাম ঘোষনা করা হয়।

উল্লেখ্য, প্রায় অর্ধকোটি টাকা ব্যায়ে গতবছর নিজস্ব জমিতে প্রেসক্লাব ভবন নির্মাণ কাজের শুরু হয়েছে। ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদসহ দেশ-বিদেশে কর্মরত বিভিন্ন শুভাকাঙ্খী ও সরকারি-বেসরকারি সহযোগিতায় প্রেসক্লাব ভবন নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে।

এদিকে অনুষ্ঠানের পর লন্ডণ প্রবাসী আবু বক্কর সিদ্দেক বেলাল এর পক্ষ থেকে প্রেসক্লাবের উন্নয়নে আরো ১০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয় বলে জানিয়েছেন প্রেসক্লাব সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!