কমলগঞ্জে পুলিশী টোকেন নিয়ে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

কমলগঞ্জে পুলিশী টোকেন নিয়ে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

  • রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual2 Ad Code

করোনা মোকাবিলায় সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন চলাকালে পুলিশী টোকেন নিয়ে সিএনজি-অটোর চালকরা ফিলিং স্টেশনে ভিড় করছেন। কোন প্রকার স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বড়চেগ এলাকায় অবস্থিত সিটি ওভারসিজ সিএনজি ফিলিং স্টেশনে অটোচালকরা গ্যাস ভর্তি করতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন।

সিএনজি অটো চালক ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য জানান, বিভিন্ন অজুহাতে সিএনজি অটোচালকরা শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ম্যানেজ করে টোকেন নিয়ে বড়চেগ সিটি ওভারসিজ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস ভর্তি করছেন। লকডাউনের মধ্যে বিভিন্ন অজুহাতে চালক ও যাত্রীরা ঘর থেকে বের হয়ে পুলিশকে ম্যানেজ করে টোকেন নিয়ে বিভিন্ন গন্তব্যে চলে যেতে দেখা গেছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সিএনজি চালকরা পুলিশ ফাঁড়ির সামনে গ্যাস ভর্তি করার পাস নিতে ভিড় করেন।

Manual1 Ad Code

এ ব্যাপারে জানতে চাইলে শমশেনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জরুরী চিকিৎসাজনিত কারণে গ্যাস ভর্তি করার জন্য কয়েকটি সিএনজি অটো চালককে পাস দেওয়া হয়। তবে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, গ্যাস ভর্তি করার জন্য পুলিশ লিখিত কোন পাস দিতে পারে না। বিষয়টি খতিয়ে দেখা হবে। বিশেষ প্রয়োজনে মৌখিক অনুরোধ করা যেতে পারে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, শুক্রবার রাতে বিভিন্ন অজুহাতে সিএনজি-অটোচালকরা ফিলিং স্টেশনে গ্যাস ভর্তি করতে কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করার খবর পাওয়া গেছে। তিনি সরকারঘোষিত নির্দেশনা মেনে চলার জন্য সিএনজি চালকসহ সকলকে অনুরোধ জানান।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!