আমিরাতে কুলাউড়া সমিতির কমিটি গঠন : মতিন সভাপতি, নুরুল সম্পাদক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আমিরাতে কুলাউড়া সমিতির কমিটি গঠন : মতিন সভাপতি, নুরুল সম্পাদক

  • বুধবার, ২১ এপ্রিল, ২০২১

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক, এইবেলা ::

Manual6 Ad Code

মধ্যপ্রাচ্যে “কুলাউড়া সমিতি” সংযুক্ত আরব আমিরাত এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাবেক সভাপতি আব্দুল মতিনকে পূনরায় সভাপতি এবং নুরুল ইসলাম রুহুলকে সাধারন সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।

জানা যায়, গত ২১ এপ্রিল বুধবার রাতে কুলাউড়া সমিতির আহ্বায়ক কমিটির এক সাংগঠনিক সভা অনুষ্টিত হয়। সমিতির আহ্বায়ক মছব্বির আলী বাদশা ও সদস্য সচিব ক্বারী আবু রুখিয়ান এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য তারা মিয়া বাকুল, মসুদ আলী, নজরুল ইসলাম রুহেল, ইছমত আলী, খলিলুর রহমান, রিপন মজুমদার ও নুরুল ইসলাম।

Manual5 Ad Code

কুলাউড়া সমিতির আহ্বায়ক কমিটি এবং সিনিয়র সকলের সকলের মতামতের ভিত্তিতে সাবেক সভাপতি আব্দুল মতিনকে পূনরায় সভাপতি, মছব্বির আলী বাদশাকে প্রধান উপদেষ্টা, রেজাউল রহমান রাজ্জাককে প্রধান পৃষ্ঠপোষক, নুরুল ইসলাম রুহুলকে সাধারন সম্পাদক এবং এমদাদুল হাসান নাসিরকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বশীলরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!