কমলগঞ্জে বিদুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে বিদুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

  • শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

Manual7 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুুলছাত্রীর মৃত্যুু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর (টিলাগাঁও) গ্রামে বাড়ির রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমা বেগম (১৪) ওই গ্রামের দিনমজুর মিনার মিয়ার মেয়ে। সে ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।

Manual7 Ad Code

এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে সেহরী খেয়ে মা-বাবা ঘুমিয়ে পড়লে সকালে সালমা বেগম উঠে রান্নাঘরে ছোট ভাইদের জন্য নাস্তা তৈরি করতে যায়। এ সময় একটি ভাঙ্গা সুইচ বোর্ডে হাত দিয়ে সে বিদ্যুাতায়িত হয়। তার চিৎকারে মা নাজমা বেগম ঘুম থেকে উঠে দেখেন মেয়েটি বিদ্যুতায়িত হয়েছে। তার বাবা মিনার মিয়া দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!