কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ এর উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ এর উদ্বোধন

  • রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া এর উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, একটি জাতি গঠনের জন্য পুষ্টির কোন বিকল্প নাই। এজন্য আমরা খাদ্য গ্রহনের সময় খাদ্যের পুষ্টিমান এর দিকেও লক্ষ্য রাখবো। নিজেও এবিষয়টি জানবো এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা করবো।

Manual6 Ad Code

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন- সূচনা প্রোগ্রামের উপজেলা পুষ্টি কমকর্তা মোয়াজ্জেম হোসেন, পিএসডির উপজেলা কোঅর্র্ডিনেটর সালাউদ্দিন আহমেদ প্রমুখসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Manual7 Ad Code

উল্লেখ্য, ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করা হবে। সূচনা প্রোগ্রাম ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সমন্বয় করে মাঠ পর্যায়ে পুষ্টি সপ্তাহ উদযাপন করবেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!