কমলগঞ্জে ‘স্বপ্নের ফেরিওয়ালা’র বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

কমলগঞ্জে ‘স্বপ্নের ফেরিওয়ালা’র বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ

  • বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র প্রায় অর্ধশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন ‘স্বপ্ন ফেরিওয়ালা’।

সংগঠনের সদস্যদের নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী প্যাকেটজাত করে (প্যাকেটে ২কেজি চাল, ১কেজি পেয়াঁজ, আধা লিটার তেল, আধা কেজি চিনি, আধা কেজি চানা, ১প্যাকেট সেমাই) বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা গত সোমবার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত এসব খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক সজীব দেবরায়, সহ-সভাপতি শাহ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাকিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাহিদ চৌধুরী, সদস্য রেদওয়ান অর রশীদ ভূইয়া, বিলাত আলীসহ কমিটির অন্যান্য সদস্যরা।

Manual6 Ad Code

সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাকিন আহমেদ বলেন, করোনার ২য় ঢেউয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারিভাবে সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Manual8 Ad Code

এতে কাজ হারিয়ে চরম বিপাকে পড়েছেন দিনমজুর, শ্রমজীবীসহ নিম্ন আয়ের মানুষজন। সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। কমলগঞ্জের কর্মহীন এসব অসহায় ও হতদরিদ্র প্রায় অর্ধশত পরিবারের মধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের সাধ্যমত পর্যায়ক্রমে আরো বিতরণ করা হবে। দেশের এই সংকটাপন্ন পরিস্থিতিতে অসহায়দের পাশে উচ্চবৃত্তদের এগিয়ে আসার আহবান জানান তিনি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!