কমলগঞ্জে ভাতিজা খুনের অভিযোগে চাচা গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

কমলগঞ্জে ভাতিজা খুনের অভিযোগে চাচা গ্রেফতার

  • শনিবার, ১ মে, ২০২১
প্রতিকী ছবি

Manual8 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাম্পারায় চা বাগানে আম গাছ নিয়ে বিরোধের জের ধরে সুমন গোয়ালা নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক প্রধান আসামী চাচা মনোহর গোয়ালাকে গ্রেফতার করেছে র‌্যাব।

Manual1 Ad Code

র‌্যার-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সুরঞ্জিত সাংবাদিকদের জানান, নিহতের ভাই সঞ্জু গোয়ালার দায়েরকৃত হত্যা মামলার ভিত্তিতে ৪ জনকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু মামলার এজাহারভুক্ত প্রধান আসামী মনোহর গোয়ালা (৫৯) পলাতক ছিল। শুক্রবার র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিলে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে প্রধান আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাকে কমলগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Manual2 Ad Code

উল্লেখ্য, গত গত মঙ্গলবার (২৭ এপ্রিল) চাচা ও চাচাত ভাইয়েরা মিলে দা ও কোড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সুমন গোয়ালাকে হত্যা করে। এ ঘটনার পর দিন কমলগঞ্জ থানা পুলিশ ৪ জন গ্রেফতার রয়েছে। তবে ঘটনার প্রধান আসামী পলাতক ছিল।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!