কমলগঞ্জে প্রবাসীর সংবাদ সম্মেলন : টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলায় হয়রানি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

কমলগঞ্জে প্রবাসীর সংবাদ সম্মেলন : টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলায় হয়রানি

  • সোমবার, ৩ মে, ২০২১

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

টাকা আত্মসাৎ করে বিভিন্ন লোকের মাধ্যমে নিজে ও পরিবার সদস্যদের উপর হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন বাহরাইন ফেরত এক প্রবাসী। কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামে চাচাতো ভাই দ্বারা হয়রানির অভিযোগ করা হয়।

Manual5 Ad Code

গত শনিবার (০১ মে) বিকালে কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন ওই অভিযোগ করেন প্রবাসী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসী মো. আকলুছ মিয়া বলেন, তিনি বাহরাইন থাকাবস্থায় ও তার ছোট ভাই ব্রাজিল যাবার প্রাক্কালে আপন চাচাতো ভাই মো. শফিক মিয়াকে তার পরিবারের তদারককারী হিসেবে দায়িত্ব দেন। শফিক মিয়ার ওপর স্থাবর অস্থাবর সম্পত্তি দেখাশোনা ছাড়াও ব্যাংকের লেনদেনের দায়িত্ব ছিল। প্রাথমকিভাবে চাচাতো ভাই সঠিকভাবে দায়িত্ব পালন করে বিশ্বাস অর্জন করায় তার মাধ্যমে কিছু জমি ক্রয় করেন তিনি। এ সুবাদে বিশ্বাস ও সরলতার সুয়োগে শফিক মিয়া ও তার দুই ভাই মিলে তার জমি কেনার প্রচুর পরিমাণে টাকা আত্মসাৎ করে। বিষয়টি বুঝতে পেরে তিনি ২০১৮ সালের ২৭ জুলাই দেশে ফিরে আসেন।

Manual6 Ad Code

দেশে ফিরে স্থানীয় মুরব্বীদের সহায়তায় সামাজিক বিচারে বিষয়টির নিষ্পত্তি করতে চাইলে তারা নানা টাল বাহানা করে। অন্যদিকে কোন এক সুযোগে তার (প্রবাসীর) ঘর থেকে ব্যাংকের চেক বই চুরি করে সই জাল করে টাকা প্রাপ্তি দাবি করে। ব্যাংক হিসেবে উল্লেখিত পরিমাণ টাকা না থাকায় চেক ফেরৎ আসায় আদালতে মামলা করে অভিযুক্ত চাচাতো ভাইরা। বর্তমানে আবার তার নামে বিভিন্ন ভাবে হয়রানিমূলক মিথ্যে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে ও পরিবার সদস্যদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, এসব মামলার নেপথ্যে রয়েছে শফিক মিয়া। এ নিয়ে তিনি কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করবেন বলেও জানান। সংবাদ সম্মেলনে তিনি অবিলম্বে এসব মিথ্যে মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

Manual8 Ad Code

তবে অভিযুক্ত শফিক মিয়া, সুফি মিয়া ও মাহি তিন ভাই বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। তারা চাচাতো ভাই আকলুছ মিয়ার ওপর কোন মিথ্যে মামলা করেননি। এমনকি নতুন কোন মামলার নেপথ্যে তারা জড়িত নন। তারা আরও বলেন, আকলুছ মিয়া সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। কেছুলুটি গ্রামের জনৈক নিজাম মিয়ার কু-পরামর্শে তিনিও কয়েকটি মামলা করেছেন এবং এখন এসব অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করছেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!