কমলগঞ্জে ১০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

কমলগঞ্জে ১০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

  • সোমবার, ৩ মে, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রেটার মৌলভীবাজার এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড এর উদ্যোগে ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual4 Ad Code

রোববার (০২ মে) বেলা ২টায় পতনঊষার ইউনিয়নের রসিদপুর গ্রামে আয়ারল্যান্ড প্রবাসী এমএ মোহিতের বাড়ির সামনে ১০০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Manual4 Ad Code

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল।

Manual7 Ad Code

এলাকার প্রবীণ মুরব্বি হাজী আ. জব্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য সায়েক আহমদ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিন, সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ চৌধুরী মিঠু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেলাল তরফদার, পতনঊষার ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি, মো. আব্দুল হামিদ প্রমুখ। অনুষ্ঠানে ১০০ পরিবারকে পরিবার প্রতি ৪ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ছোলা, আধা কেজি খেজুর, ১ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ ও ১টি করে মাস্ক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে হবে। দেশের এই দুর্যোগময় মুহুর্তে ও পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারের পাশাপাশি সকল কর্মহীন ও দরিদ্র মানুষের এগিয়ে আসার আহবান জানান তিনি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!