কমলগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

  • মঙ্গলবার, ৪ মে, ২০২১

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual5 Ad Code

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২১ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা ও অবাধ তথ্য প্রবাহের অধিকার নিশ্চিত করার দাবি জানান। বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের আয়োজনে সোমবার (৩ মে) বিকাল সাড়ে ৪টায় স্থানীয় ভাই ভাই রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন, শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আং রহমান, কবি শহীদ সাগ্নিক, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক শাহজাহান মানিক, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক এড. মো: সানোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম চৌধুরী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সহ সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।

সভার শুরুতে দিবসের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন। সভায় আলোচকরা বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের প্রকৃত স্বাধীনতা, অবাধ তথ্য প্রবাহের অধিকার নিশ্চিত করা এবং আইসিটি এ্যাক্টের ৫৭ ধারা বাতিল সহ সকল ধরণের হয়রানি মূলক মামলা হামলা প্রত্যাহার, করোনাকালীন প্রকৃত সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন দাবি জানানো হয়। সবশেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!