কমলগঞ্জের ব্যবসায়ীর ট্রাক বোঝাই ধানসহ চালক উধাও! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জের ব্যবসায়ীর ট্রাক বোঝাই ধানসহ চালক উধাও!

  • শনিবার, ৮ মে, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি:

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জের এক ধান ব্যবসায়ীর ২২০ বস্তা ধান নিয়ে গত দশ দিন ধরে ট্রাকসহ নিখোঁজ রয়েছেন এক চালক। সুনামগঞ্জের দিরাই উপজেলার বাজার থেকে কুমিল্লার ভাটেরা কংশনগর জাপান বাংলা অটোরাইসমিলে ওই ধান পৌঁছে দেয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যাচ্ছে না, চালকের মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

Manual8 Ad Code

ধান ব্যবসায়ী কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউপি সদস্য মো. আমির আলী। তিনি আদমপুর ইউনিয়নের নইনার পার বাজারের আমির আলী অটোরাইসমিলের স্বত্বাধিকারী। গাড়ি নিখোঁজ হওয়ার পর কয়েক দফা দিরাই থানা ও সুনামগঞ্জ সদর থানায় ধর্ণা দেন সাধারণ ডায়েরী করার জন্য। কিন্তু কোন থানায় তার সাধারণ ডায়েরী গ্রহণ করেনি। অবশেষে ৮ দিনের মাথায় সুনামগঞ্জ সদর থানা তার অভিযোগ গ্রহণ করে। বর্তমানে সুনামগঞ্জ সদর থানা পুলিশ অভিযোগটি তদন্ত করছে বলে ধানের মালিক জানিয়েছেন।

Manual1 Ad Code

ধান ব্যবসায়ী আমির আলী গত ২৭ এপ্রিল মেসার্স সুনামগঞ্জ মডার্ণ ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে একটি ট্রাক নং (ঢাকা-মেট্রো-ট-২০-৫৯৭৯)-কে ১৭ হাজার টাকায় ভাড়া করেন। এদিন রাত ৯টার দিকে হক সুপার মার্কেট ওয়েজখালি সুনামগঞ্জ থেকে ২২০ বস্তা (৪৪০ মণ) ধান নিয়ে কুমিল্লার ভাটেরা কংশনগর জাপান বাংলা আলি আশ্রাফ মেম্বারের অটোরাইসমিলের উদ্দেশ্যে রওনা দেয় ট্রাকচালক সাজু মিয়া। রাতে কয়েক ঘণ্টা চালকের মোবাইলে যোগাযোগ করলেও সকালে ফোন দিলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। যা এখন পর্যন্ত বন্ধ রয়েছে।

Manual1 Ad Code

ধানের মালিক আমির আলী জানান, এ ব্যাপারে তিনি গত ২৭ এপ্রিল এর পর বেশ কয়েক দফা দিরাই থানা ও সুনামগঞ্জ সদর থানায় ধর্ণা দেন সাধারণ ডায়েরী করার জন্য। প্রথমত কেউ তার সাধারণ ডায়েরী গ্রহণ করেননি। অবশেষে গত ৩ মে সুনামগঞ্জ সদর মডেল থানা তার অভিযোগ গ্রহণ করে। থানার অভিযোগ নং আর-১৯/ ৫৭৬/২১। তিনি অভিযোগ করে বলেন, প্রথম দিকে পুলিশ তার সাধারণ ডায়েরী গ্রহণ করলে সোয়া ৪ লক্ষ টাকার ধান উদ্ধার করা সম্ভব হতো।

ধান নিয়ে গাড়ি উধাও হওয়া ঘটনার একদিন পর গত ২৮ এপ্রিল মেসার্স সুনামগঞ্জ মডার্ণ ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মো. হাবিবুর রহমান দিরাই থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ডায়েরী নং ১২৮৬ বলে জানা গেছে ।

এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা তদন্ত শুরু করেছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!