তাহিরপুরে গ্রাম পুলিশ হত্যাকান্ডের ঘটনায় যুবক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

তাহিরপুরে গ্রাম পুলিশ হত্যাকান্ডের ঘটনায় যুবক আটক

  • শনিবার, ৮ মে, ২০২১

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের তাহিরপুরে গ্রাম পুলিশ সদস্য হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকায় ইয়াসিন মিয়া (২০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Manual3 Ad Code

শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইয়াসিন উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের সামছু মিয়ার ছেলে।

এরপুর্বে উপজেলার উওর বড়দল ইউনিয়নের বোরোখারা গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে হত্যাকান্ডের শিকার গ্রাম পুলিশ আব্দুর রউফের বোন জাহানারা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত নামা কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

শুক্রবার সন্ধায় থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, এ হত্যাকান্ডে আরো দুয়েক জন জড়িত রয়েছে বলে ধারণা করছি। আসামি ইয়াসিনকে রিমান্ডে নিয়ে আসার পর অন্যদের জড়িত থাকার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

Manual8 Ad Code

প্রসঙ্গত, নিজ বাড়িতে থাকা সোলার প্যানেলের ব্যাটারি চুরি করে নিয়ে যাবার পথে চুরিতে বাধা দেওয়ায় উপজেলার বোরোখাড়া নিজ বাড়ির অদুরেই সংঘবদ্ধ চোরদের ধারালো ছুরিকাঘাতে বৃহস্পতিবার সাহরির কিছু সময় পুর্বে নির্মম ভাবে হত্যকান্ডের শিকার হন গ্রাম পুলিশ আব্দুর রউফ। চার শিশু সন্তানের জনক রউফ উপজেলার উওর বড়দল ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ সদস্য হিসাবে কর্মরত ছিলেন।

Manual3 Ad Code

পুলিশ হত্যাকান্ডের ব্যবহ্নত রক্তমাখা ছুরি আলামত হিসাবে জব্দ এবং এ হত্যাকান্ডে জড়িত চোর চক্রের সদস্য ইয়াসিনকে বৃহস্পতিবার গ্রেফতার করেছেন।

এ ঘটনায় র‌্যাপিড এ্যাশন ব্যাটালিন র‌্যাব ৯ সিলেট, সিপিসি -৩ সুনামগঞ্জের অধিনায়ক লে. কমান্ডার মো. সিঞ্চন আহমেদ শুক্রবার রাতে এ প্রতিবেদকে জানান র‌্যাবের হাতে এ হত্যাকান্ডে জড়িত আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ক্লুলেস হত্যাকান্ডের বিষয়টি জানানো হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!