কমলগঞ্জে কে.এন.কে ফাউন্ডেশনের অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে কে.এন.কে ফাউন্ডেশনের অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

  • শনিবার, ৮ মে, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে মাধবপুর ইউনিয়নের শিমুলতলা গ্রামের কৃতি সন্তান ইতালি প্রবাসী কৃষ্ণ কান্ত সিংহের সংগঠন কে.এন.কে ফাউন্ডেশনের অর্থায়নে মহামারি করোনাভাইরাস মোকাবেলায় মানবিক সহায়তায় দরিদ্র ও অসহায় মুসলিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ মণিপুরি মুসলিম সেবা সংস্থার আয়োজনে শনিবার ০৮ মে শুকুর উল্লারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলায় পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

Manual7 Ad Code

হাজী জয়নাল উদ্দিনের সভাপতিত্বে বাংলাদেশ মণিপুরি মুসলিম সেবা সংস্থার পরিচালক রফিকুল ইসলাম জসিমের সঞ্চালনায় মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও, ধলাইরপাড়, শুকুর উল্লারগাঁও গ্রামের অর্ধশতাধিক দরিদ্র ও অসহায় মুসলিম পরিবারের মাঝে চানা, তেল, চিনি, পেঁয়াজ ও সেমাই সহ নিত্যপ্রয়োজনীয় বিতরণ করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি নূর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ৮ নং মাধবপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সুফিয়া বেগম, শুকুর উল্লারগাঁও নূরানি জামে মসজিদের সভাপতি মো. জয়নাল আবেদীন প্রমুখ।

Manual4 Ad Code

ইতালি প্রবাসী কৃষ্ণ কান্ত সিংহ জানান, কে.এন.কে ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশ মণিপুরি মুসলিম সেবা সংস্থার আয়োজনে প্রতি বছরের ন্যায় এই বছরও রোজাদার হতদরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!