কুলাউড়ায় সরকারি ১১ বস্তা সার ও বীজ জব্দের ঘটনায় তোলপাড় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় সরকারি ১১ বস্তা সার ও বীজ জব্দের ঘটনায় তোলপাড়

  • মঙ্গলবার, ১১ মে, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ১০ মে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কৃষি অফিসার ৯ বস্তা সার ও ২ বস্তা বীজ জব্দ করেন। জব্দকৃত সার ও বীজ ১১ মে মঙ্গলবার কৃষকদের মাঝে বিতরণ করে দেয়া হয়।

স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলা কুষি অফিসার আব্দুল মোমেন জানতে পারেন কর্মধা ইউনিয়নের ট্যাক্স কালেক্টর তাজুল ইসলামের বাড়িতে সরকারি সার ও বীজ রয়েছে। তিনি স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলামকে সাথে নিয়ে রাতেই অভিযান চালান এবং তাজুল ইসলামের ঘর থেকে সরকারি ৯ বস্তা সার ও ২ বস্তা বীজ জব্দ করেন। জব্দকৃত সার ও বীজ সাইদুল মেম্বারের জিম্মায় রেখে আসেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। এদিকে মঙ্গলবার ১১ মে সকালে কৃষি অফিসার সরেজমিন ঘটনাস্থলে গিয়ে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করে আসেন।

স্থানীয় লোকজন জানান, তাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের কোন শেষ নেই। এর আগেও ইউনিয়ন পরিষদের ৪-৫টি মুল্যবান সেগুন গাছ কেটে বিক্রি করার চেষ্টাকালে বনবিভাগ গাছগুলো জব্দ করে। সেই গাছগুলো দাম ৪-৫ লাখ টাকা হবে। সে চেয়ারম্যানের আত্মীয় পরিচয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।

Manual1 Ad Code

কর্মধা ইউনিয়নের মেম্বার সাইদুল ইসলাম জানান, কৃষি অফিসার রাতে এসে আমাকে নিয়ে তাজুল ইসলামের বাড়িতে যান এবং তার ঘর থেকে সার ও বীজ উদ্ধার করে আমার জিম্মায় রেখে যান। আবার মঙ্গলবার সকালে এসে সেই সারগুলো কৃষকদের মাঝে বিতরণ করে গেছেন।

Manual1 Ad Code

এব্যাপারে অভিযুক্ত তাজুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কোন কথা বলতে রাজি হননি।

Manual3 Ad Code

উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমেন জানান, তাজুল ইসলাম এলাকার ১০ জন কৃষকের বরাদ্ধকৃত সার ও বীজ উপজেলা থেকে নিয়ে নিজ বাড়িতে রাখে। ১০-১৫ দিন অতিবাহিত হলেও কৃষকের মাঝে বিতরণ করেননি। বিষয়টি জানতে পেরে সারগুলো কৃষকদের মাঝে বিতরণ করে দিয়েছি।

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, ৫ জনের গ্রুপে কৃষকরা সার ও বীজ কৃষি অফিস থেকে গ্রহণ করে থাকেন। সার ও বীজগুলো যথাসময়ে বিতরণ না করার কারণে তা জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ করা হয়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!