বড়লেখায় ভিক্ষুকের সাথে প্রতারণা ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

বড়লেখায় ভিক্ষুকের সাথে প্রতারণা !

  • বুধবার, ১২ মে, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বড়লেখা পৌরশহরে আব্দুল করিম নামে এক ভিক্ষুক প্রতারণার শিকার হয়েছেন। জনৈক ব্যক্তি তার কষ্টার্জিত ভিক্ষার টাকা প্রতারণা করে নিয়ে গেছে। সোমবার বিকেলে অমানবিক এ ঘটনাটি ঘটেছে পৌরশহরের ডাকবাংলো মসজিদ প্রাঙ্গণে।

Manual3 Ad Code

জানা গেছে, আব্দুল করিম দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। সোমবার বিকেলে পৌরশহরে এক ব্যক্তি ভাংতি টাকা নিয়ে পাশের দোকান থেকে বড় নোটের টাকা এনে দিচ্ছে বলে তার কাছে থাকা খুচরো টাকাগুলো গুনে নিয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি। ভিক্ষুক আব্দুল করিমের বঝুতে বাকি থাকেনি তার কয়েক দিনের ভিক্ষার ২৬০০ টাকা সে প্রতারণা করে নিয়ে গেছে।

আব্দুল করিম জানান, ডাক বাংলোর সামনে ভিক্ষা করছিলাম। একজন ব্যক্তি আমার কাছে ভাংতি টাকা আছে দেখে টাকাগুলা নিতে চায়। আমি তাকে গুনে ভাংতি ২৬০০ টাকা দিলে তিনি পাশের কাপড়ের দোকান থেকে টাকা এনে দিচ্ছেন বলে চলে যান। এরপর অনেক্ষন অপেক্ষা করেও তিনি আসেননি। আমার সারাদিনের কষ্টের ভিক্ষার টাকা প্রতারণা নিয়ে গেছে বলেই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সর্দার জানান, একজন ভিক্ষুকের টাকা প্রতারণা করে নিয়ে যাওয়া অত্যন্ত অমানবিক। ভিক্ষুক অভিযোগ করলে প্রতারককে ধরতে অভিযান চালানো হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!