নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভীড় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভীড়

  • রবিবার, ১৬ মে, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, সিলেট ::

Manual3 Ad Code

সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে নিষেধাজ্ঞা অমান্য করেই ঈদের দিন থেকেই ভীড় করেছেন পর্যটকরা। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পর্যটন কেন্দ্রগুলোয় ঘুরে বেড়াচ্ছেন তারা, আইনশৃঙ্খলার দায়ীত্বে কাউকে দেখা যাচ্ছে না। এপ্রিল মাস থেকে বিনোদনকেন্দ্র বন্ধ থাকায় ঈদের দ্বিতীয় দিন শনিবার সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করেছেন পর্যটকরা। দর্শনার্থীদের মাঝে নেই তেমন করোনা সচেতনতা। সেখানে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব, অধিকাংশেরই মুখে নেই মাস্ক। যদিও করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কথা বিবেচনা করে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয় প্রশাসন।

পাশাপাশি পর্যটকদের যাতায়াতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এ নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ঈদের ছুটিতে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভীড় করেন অসংখ্য পর্যটক। সিলেটের বিভিন্ন চা বাগান, কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ও জাফলং, জৈন্তাপুর উপজেলার শ্রীপুর ও লালাখালে গিয়ে দেখা গেছে পর্যটকদের ভীড়। বেশির ভাগ পর্যটকদের মুখেই নেই মাস্ক। নেই সামাজিক দূরত্বেরও। নিষেধাজ্ঞার কারনে অন্যান্যবারের তুলনায় এবার পর্যটক সমাগম অনেকটা কম। তবু অনেকেই এসব স্থানে বেড়াতে এসেছেন। পরিবার নিয়েও এসেছেন কেউ কেউ।

Manual4 Ad Code

পর্যটনকেন্দ্রগুলোতে মানুষের ভীড় ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। বেসরকারি সংস্থার উপজেলা কো-অর্ডিনেটর শফিউল আলমের সাথে একজন সংবাদকর্মীর কথা হয়। সংবাদকর্মী বলেন- সবুজ পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণার পানিতে চিকচিক করছে অসংখ্য পাথর। নৈসর্গিক এ দৃশ্য দেখতে প্রতিবারের ন্যায় এবারও গোয়াইনঘাটের জাফলং ও বিছনাকান্দিতে ভীড় করেছেন পর্যটকরা। করোনা পরিস্থিতির বিধিনিষেধের জন্য অন্যান্যবারের তুলনায় এবার পর্যটক সমাগম অনেকটা কম বলে তিনি জানান।

এছাড়া পরিবার নিয়ে জাফলং বেড়াতে যাওয়া শফিউল আলম বলেন, আমরা পরিবারের লোকজন নিয়ে স্বাস্থ্যবিধি মেনেই বেড়াতে এসেছি। তবে এখানে এত ভিড় হবে বুঝিনি। হরিপুর থেকে একদল যুবক যান কোম্পানিগঞ্জ। তারা ফিরে এসে জানান, প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ কোম্পানিগঞ্জের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভীড় করেন অসংখ্য পর্যটক।

ভোলাগঞ্জ সাদা পাথরে নিষেধাজ্ঞা অমান্য করেই ঈদের দিন থেকেই ভিড় করেন অসংখ্য পর্যটক। তবে শনিবার পর্যটকের সংখ্যা কয়েকগুন বেড়ে গেছে বলে তারা জানান।

Manual1 Ad Code

সংশ্লিষ্টরা বলছেন, ঈদে পর্যটনকেন্দ্রগুলোতে জড়ো হওয়া পর্যটকদের সকলেই সিলেটের বাসিন্দা। বাইরের জেলা থেকে এবার কেউ আসেননি। করোনা সংক্রমণের প্রেক্ষিতে সিলেটের বিভিন্ন উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন। সেই নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে।

Manual2 Ad Code

গোয়াইনঘাটের জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, কোম্পানিগঞ্জেরর সাদাপাথর, জৈন্তাপুরের শ্রীপুর, লালাখাল পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। এখানকার চা বাগান দেখতেও আসেন অনেক পর্যটক। সারাবছরই সিলেটে পর্যটকদের ভিড় লেগে থাকে। তবে ঈদ মৌসুমে তা কয়েকগুণ বেড়ে যায়। তবে করোনা সংক্রমণের কারণে গত এপ্রিল থেকে প্রায় পর্যটকশূন্য অবস্থায় রয়েছে সিলেট। এতে লোকসান গুণতে হচ্ছে পর্যটনখাতের উদ্যোক্তাদের। এই ঈদেও বাইরের পর্যটকরা আসেননি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!