কমলগঞ্জের শমশেরনগরে শপিং মলের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জের শমশেরনগরে শপিং মলের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

  • সোমবার, ১৭ মে, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী এ, কে শপিং মলের উদ্যোগে প্রথমবারের মত বিক্রির লটারীর টিকেটের র‌্যাফেল ড্র সোমবার (১৭ মে) মার্কেটের ভিতরে উন্মুক্তভাবে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে র‌্যাফেল ড্র্র অনুষ্ঠানে আগত ক্রেতা, বিক্রেতা, জনপ্রতিনিধি, বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত র‌্যাফেল ড্র টিকেট বক্স থেকে টিকেট তুলেন এবং পর্যায়ক্রমে ১১ জন বিজয়ীর নাম ঘোষনা করেন ও মোবাইলে তাদেরকে ফোন দিয়ে জানান।

Manual2 Ad Code

এ, কে শপিং মলের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মো: আব্দুল হামিদের সভাপতিত্বে ও আবেদুর রহমানের সঞ্চালনায় র‌্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ। বিশেষ অতিথি ছিলেন শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোশাহীদ প্রমুখ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে এ, কে শপিং মলের পরিচালক মো: আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যারা পুরস্কার পেয়েছেন তাদের টিকেট নম্বর হলো: ১ম- ৭০৯২ (মোটর সাইকেল), ২য়- ৭০৯১ রেফ্রিজারেটর), ৩য়- ৫৯৪৯ (এলইডি টিভি), ৪র্থ-১৪১০ (মোবাইল ফোন), ৫ম-১২৭৩৪ (ইস্ত্রি), ৬ষ্ঠ-২০৯৩ (খেলনা গাড়ি). ৭ম-৮৫৩০ (দেওয়াল ঘড়ি), ৮ম-১৪৭৮৪ (জুস মেশিন), ৯ম-৮৪২০ (ফ্লাক্স), ১০ম-২৪৫৭ (ফুলদানী), ১১তম-৮৫৪২ (টেবিল ফ্যান)। মার্কেটের নোটিশ বোর্ডে টাঙ্গানো র‌্যাফেল ড্র-তে বিজয়ীদের নামের তালিকা দেখে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!