কমলগঞ্জে সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন

  • বুধবার, ১৯ মে, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিকভাবে লাঞ্ছিত করা ও মিথ্যা মামলা দায়েরের ঘটনার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজ মানবন্ধন করেছেন। বুধবার (১৯ মে) দুপুর ১২টা উপজেলা চৌমুহনী চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Manual3 Ad Code

প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে ও মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ^জিৎ রায়, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদের সম্পাদক এড. মো: সানোয়ার হোসেন, একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার মানিক শিকদার ও মাসুমা লিসা, কবি শহীদ সাগ্নিক প্রমুখ। এ সময় সাাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

মানবন্ধনে বক্তারা বলেন, দেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে, ঠিক সেই সময়ে সাংবাদিক রোজিনার উপর টুটি চেপে ধরছে ম্বাস্থ্য খাতের আমলারা। রোজিনা ইসলামের উপর যে ন্যক্কারজনক হামলা সচিবালয়ে ঘটেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয় এটি মুক্ত সাংবাদিতার উপর একটি নগ্ন হস্তক্ষেপ। সচিবালয়ে যে ঘটনা ঘটেছে তা মাঠ পর্যায়ের সাংবাদিদের উপর ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। আমরা ডিজিটাল নিরাপত্তা আইনসহ সাংবাদিকতার কন্ঠ রোধ করে এমন সকল কালো আইনের বিলুপ্তি চাই। রাষ্ট্রের চতুর্থস্তম্ব সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চত করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নি:শর্ত মুক্তি দিতে হবে সাংবাদিক রোজিনা ইসলামকে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!