সুনামগঞ্জের হাওর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

 সুনামগঞ্জের হাওর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

  • শনিবার, ২২ মে, ২০২১

Manual5 Ad Code
নিজস্ব প্রতিবেদক ::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে নির্জন হাওর থেকে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
২২ মে শনিবার দুপুরে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত জাহাঙ্গীর উপজেলার উওর বড়দল ইউনিয়নের মাহারাম (নদীর উওর পাড়) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। জাহাঙ্গীরের স্ত্রী ও ৭ মাসেরএক শিশু কন্যা রয়েছে। শনিবার দুপুরে তাহিরপুর থানার ওসি প্রাথমিকভাবে এ তথ্য নিশ্চিত করেন।
নিহতের পিতা মোহাম্মদ আলী জানান, শুক্রবার দিবাগত রাত এশার নামাজের পর পুর্ব পরিচিতি কয়েক ব্যাক্তি জাহাঙ্গীরকে উপজেলার মাহারামে(নদীর উওর পাড়)’র বাড়ি হতে ডেকে নিয়ে যায়। এরপর ওই রাতে জাহাঙ্গীর আর বাড়ি ফিরেনি। পরদিন শনিবার সকালে উপজেলার শান্তিপুর নদীর উওর তীরবর্তী পছাশইল বন্যার টোপ চৌদ্দ প্লট নামক সীমান্তের নির্জন হাওরে এক ব্যাক্তির জবাইকরা গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন পথচারীগণ। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌছে লাশটি জাহাঙ্গীরের বলে শনাক্ত করেন। খবর পেয়ে বেলা ১১টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতাহাল রিপোর্ট তৈরীর পর দুপুরে লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
উপজেলার উওর বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য নোয়াজ আলী ও ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আবু তাহের জানান,পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী কালে নিহত জাহাঙ্গীরের জবাইকরা গলাকাটা, মাথা- মুখ মন্ডল সহ শরীরের কমপক্ষে সাত স্থানে দেশীয় তৈরী ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।
শনিবার দুপুরে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, ধারণা করছি কয়েকজন দুর্বৃক্ত সংঘবদ্ধ হয়ে পুর্বপরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!