জাদুকাটার খেয়াতরী ভাঙ্গা সড়কে জনদুর্ভোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জাদুকাটার খেয়াতরী ভাঙ্গা সড়কে জনদুর্ভোগ

  • বুধবার, ২৬ মে, ২০২১

Manual8 Ad Code

হাবিব সরোয়ার আজাদ ,অতিথি প্রতিবেদক ::

দেশ বিদেশের পর্যটক ভ্রমণ পিপাসুরা সুনামগঞ্জের তাহিরপুরের দর্শনীয় স্থান গুলো দেখতে এসে সীমান্তনদী জাদুকাটার খেয়াতরী পাড়ি দেয়ার পর ফের দুর্ভোগের শিকার হচ্ছেন বারেকটিলার ভাঙ্গা সড়কে চলাচল করতে গিয়ে।

Manual1 Ad Code

১৯৯০ সাল পরবর্তী প্রায় তিন দশক পুর্বে তৎকালীন সংস্থাপন সচিব ড. শাহ মোহাম্মদ ফরিদের প্রচেষ্টায় জাদুকাটার নদীর বড়গোপ খেয়াঘাটের পশ্চিম উওর ঘেষা জনবিচ্ছিন্ন বারেকটিলার উপর দিয়ে জন চলাচলে জন্য এলজিইডি ১ কিলোমিটার সরু পাকা সড়ক নির্মাণ করা হয়।

ভোক্তভোগী ও স্থানীয় লোজনের অভিযোগ গত দুই দশ পেড়িয়ে গেলেও বারেকটিলার উপর থাকা (ল্উারগড়-মহেষখোলা) আকা বাঁকা প্রায় ১ কিলোমিটার সরু সড়কটি সংস্কার, পুন:নির্মাণ কিংবা প্রশস্থ করা হয়নি।

উপজেলার জাদুকাটার নদীর লাউরগড় বড়গোপ খেয়াঘাট, বারেকটিলা এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায় দেশ বিদেশের বিভিন্ন স্থান হতে সুনামগঞ্জ হয়ে তাহিরপুরের জাদুকাটা নদী, বারেকটিলা, জয়নাল আবেদীন শিমুল বাগান,রাজাই ঝরণাধারা, টেকেরঘাট শহীদ সিরাজ লেক, লাকমা ছড়া, লালঘাট ঝরণা ধারা, টেকেরঘাট স্কুল ঝরণা ধারা, টাঙ্গুয়ার হাওর দেখতে আসা নানা শ্রেণি পেশার লোকজন, স্কুল কলেজের শিক্ষার্থীরা সেতু না থাকায় লাউরগড় বাজারে এসে চার চাকার যানবাহন রেখে জীবন ঝুঁকি নিয়ে জাদুকাটার খেয়াতরী পাড়ি দিচ্ছেন।

কেউ কেউ ভাড়ায় চালিত কিংবা ব্যাক্তিগত মোটরসাইলে নিয়ে খেয়াতরী পাড়ি দিয়ে প্রবেশ করছেন বারেকটিলায়। আবার টিলার নিচে অপেক্ষরত থাকছে ভাড়ায় চালিত মোটরসাইকেল,অটো রিক্সা. সিএনজি।

Manual8 Ad Code

বুধবার ভ্রমণে আসা চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী আতাহারুল বাবরুল বলেন, বারেকটিলার উপর দিয়ে মোটরসাইকেল বা অটো রিক্সা নিয়ে চলাচলের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি রয়েছে। কারন টিলার সরু সড়কটিতে কয়েক’শ ভাঙ্গা গর্ত, আবার সড়কটির একাধিক স্থানে সিমেন্টের ঢালাই খসে গিয়ে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। দুটি মোটরসাইকেল বা অটো রিক্সা এ সরু সড়ক ক্রসকালে দূর্ঘটনাকে মেনে নিয়েই মানুষজনকে চলাচল করতে হচ্ছে।

Manual2 Ad Code

উপজেলার রাজাই এলাকার বাসিন্দা বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এন্ড্রো সলোমার এ প্রতিবেদকে জানান, প্রতিনিয়ত সরু সড়কের উপর মোটরসাইকেল, অটো রিক্সা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, এতে কেউ কেউ মারাত্বকভাবে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। তিনি বলেন জন চলাচলের এ ব্যস্ততম ভাঙ্গা সড়কটি প্রশস্থ করণ ও সংস্কারে সড়ক ও জনপথ বিভাগ(সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নজরই পড়েনি দুই যুগের বেশী সময়কাল ধরে।

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রপের সভাপতি হাজি আলকাছ উদ্দিন খন্দকার বলেন, তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও বাগলী এ তিন শুল্ক ষ্টেশনে সুনামগঞ্জ-নেত্রকোনা,ময়মনসিংহ সীমান্ত সড়ক হয়ে হাজারো ব্যবসায়ী, শ্রমিক, সাধারণ মানুষজনকে বারেকটিলার উপর সরু সড়ক ব্যবহার করে যাতায়াত করতে হয় কিন্তু বছরের পর বছর ধরে সওজ কিংবা এলজিইডির দায়িত্বশীলদের অনুরোধ করার পরও তারা মাত্র ১ কিলোমিটার সড়ক পুন:নির্মাণে কোন উদ্যোগই নিচ্ছেন না।

বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল তসলিম এহসান পিএসসি এ প্রতিবেদককে বলেন,বারেকটিলার পশ্চিমে চাঁনপুরসহ মাটিরাবন অবধি ৭টি বিওপিতে থাকা বিজিবি সদস্যরা এমনকি ব্যাটালিয়ন হতে অফিসারগণ বারেকটিলার উপর থাকা সড়কটি ব্যবহার করে যাতায়াত করতে হয়, টিলার এ জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত প্রশস্থ করলে সীমান্ত জনপদে যোগাযোগ ব্যবস্থার সুফল পাবেন সর্বমহল।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!