বড়লেখায় বোরো বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় বোরো বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস

  • বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখার দক্ষিণভাগ গ্রামে বৃহস্পতিবার বিকেলে আধুনিক প্রযুক্তিতে বোরো বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এ মাঠ দিবসের আয়োজন করে। এ দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ও সুজানগর ইউনিয়নের ৫০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

মাঠ প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ কাজী লুৎফুল বারী।

Manual4 Ad Code

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন বৃক্ষপ্রেমিক মো. এজলু মিয়া, দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস শিমুল, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, ইউপি মেম্বার আমিনুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্ত, শেফারুন বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম আজির আহমদ প্রমুখ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!