কমলগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারকে সংবর্ধনা

  • শুক্রবার, ২৮ মে, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিজনিত বদলিতে মো. আশরাফুজ্জামানকে কমলগঞ্জ থানা পুলিশ ও আমরা ক’জন সাংবাদিকের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৭ মে) রাত সাড়ে ১০টায় কমলগঞ্জ থানা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

Manual3 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসানের সভাপতিত্বে ও এএসআই আব্দুল হামিদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান। এ সময় কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানাসহ পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্বের শেষে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে কমলগঞ্জে কর্মরত আমরা ক’জন সাংবাদিকের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সোহেল রানা, ইনকিলাব প্রতিনিধি এম, এ, ওয়াহিদ রুলু, সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, সংবাদ প্রতিনিধি মো. শাহিন আহমেদ, দিনকাল প্রতিনিধি মো.আহাদ মিয়া, অবজারভার প্রতিনিধি সালাহ্উদ্দিন শুভ, দেশ রূপান্তর প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয় ও আলাল আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত ‘অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান ছিলেন চৌকস পারদর্শী যা নিজেই আমরা সামনে থেকে উপলব্ধি করেছি ,খুব ভাল মনের মানুষ ছিলেন।’ একজন পরপোকারী মানুষ, তিনি কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের মানুষের জন্য যা করছেন তা কখনো ভুলার নয়।

Manual2 Ad Code

সংবর্ধিত বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। বদলীজনিত কারণে আমাকে থেকে চলে যেতে হচ্ছে কিন্তু আমার মন পড়ে থাকবে কমলগঞ্জ-শ্রীমঙ্গলের প্রতিটি পরিবারের মাঝে। আমি যেখানে যাইনা কেন আপনাদের কখনো ভুলতে পারবো না। আমি আপনাদের ভালবাসা সবসময় মনে রাখবো। কখনো কোন প্রয়োজন হলে আমায় বলবেন। আমি আমার দায়িত্ব থেকে সবসময় সহযোdoতা করার সর্ব্বোচ্চ চেষ্টা করবো ’#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!