কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদকে প্রাননাশের হুমকি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদকে প্রাননাশের হুমকি

  • সোমবার, ৩১ মে, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪ নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা জুয়েল আহমদকে প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তার জন্য তিনি কমলগঞ্জ থানায় জিডি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual1 Ad Code

কমলগঞ্জ থানায় দায়েরকৃত জিডি সুত্রে জানা যায়, গত শনিবার (২৯ মে) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের সময় শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ এর ব্যক্তিগত মোবাইল (০১৭৩৭৮০০১২৪) নাম্বারে +২৫৪১৯৪৩৩ নাম্বার থেকে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি প্রদর্শন করে বলে যে, আজ রাতে (শরিবার) উনার প্রাণনাশের সম্ভাবনা রহিয়াছে। পরে তাৎক্ষণিকভাবে তিনি (জুয়েল আহমদ) শমশেরনগর পুলিশ ফাঁড়িকে বিষয়টি অবহিত করেন। পরে ফাঁড়ির উপ পরিদর্শক মো: শাহ আলম ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ এর সিংরাউলীস্থ বাড়িতে যান এবং আলাপ আলোচনা শেষে নিরাপত্তা ও আইনানুগ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ ঘটনায় চেয়ারম্যান জানমাল ও ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে রোববার কমলগঞ্জ থানায় একটি জিডি (সাধারণ ডায়েরী) করেন। (যাহার নং ১২১৭ তারিখ ৩০/০৫/২০২১ইং।)

Manual1 Ad Code

এ ব্যাপারে শমশেরনগর ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা জুয়েল আহমদ ফোনে প্রাণনাশের হুমকি ও জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের সংস্কৃতি শমশেরনগরে অতীতে ছিল না। বর্তমানে এর আবির্ভাবে এলাকায় একটা অশনিসংকেত। জুয়েল আহমদ শমশেরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, থানায় শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ কর্তৃক সাধারণ ডায়েরী দায়েরের সত্যতা নিশ্চিত করে করে বলেন, তাকে ইন্টারনেট নাম্বার থেকে কল দিয়ে প্রাণনাশের হুমকির বিষয়ে থানায় জিডি করেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!