বড়লেখায় দুর্বৃত্তরা কেটেছে খাসিয়াদের সহস্রাধিক পান গাছ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

বড়লেখায় দুর্বৃত্তরা কেটেছে খাসিয়াদের সহস্রাধিক পান গাছ

  • সোমবার, ৩১ মে, ২০২১

Manual6 Ad Code

৪৮ আদিবাসী পরিবার পথে বসার উপক্রম

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখা উপজেলার ছোটলেখা চা বাগানের আগার পুঞ্জির আদিবাসী খাসিয়াদের সহস্রাধিক উৎপাদনশীল পান গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। এ পানের আয়েই জীবিকা নির্বাহ করে ৪৮ খাসিয়া পরিবার। রোববার রাতের আঁধারে দুর্বৃত্তের এমন নির্মমতায় তাদের পথে বসার উপক্রম। এ ঘটনায় আগার পুঞ্জি প্রধান (মন্ত্রী) সুখমন আমসে সোমবার দুপুরে থানায় জিডি করেছেন।

জানা গেছে, আগার পুঞ্জির ৪৮ আদিবাসী খাসিয়া পরিবার দীর্ঘদিন ধরে ছোটলেখা চা বাগানের লিজ নেওয়া টিলা ভুমিতে পান চাষ করে জীবিকা নির্বাহ করছে। পান বিক্রির টাকায় চলে তাদের খাবার-দাবার, সন্তানের লেখাপড়া, চিকিৎসা, বিয়ে, ধর্মীয় আচার-অনুষ্টানসহ সকল সামাজিক কর্মকান্ড। রোববার রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের পান জুমের সহস্রাধিক উৎপাদনশীল পান গাছ কেটে মাটিতে বিছিয়ে দিয়েছে। এতে তাদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Manual7 Ad Code

আগার পুঞ্জির মন্ত্রী (পল্লী প্রধান) সুখমন আমসে জানান, প্রতিদিন পান বিক্রি করে ৪৮ খাসিয়া পরিবারের জীবিকা চলে। সোমবার সকালে জুমে কাজ করতে গিয়ে দেখেন কে বা কাহারা সহস্রাধিক পান গাছের গুড়া কেটে ফেলেছে। প্রতিটি গাছ থেকে পান সংগ্রহ করা হতো। তার ধারণা জুম দখল করার জন্যই দুর্বৃত্তরা নির্মমভাবে তাদের পান গাছগুলো কেটেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পান গাছ কেটে ফেলায় তাদের পথে বসার উপক্রম হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে তিনি থানায় জিডি করেছেন।

Manual8 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আগার পুঞ্জির মন্ত্রীর পান গাছ কেটে ফেলার অভিযোগটির তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!