কমলগঞ্জে বিষপানে মানসিক রোগীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে বিষপানে মানসিক রোগীর মৃত্যু

  • মঙ্গলবার, ১ জুন, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে বিষপানে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। দুই দিন ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (১ জুন) রাত ৩টা ৩০ মিনিটের সময় সিলেট সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টুটুল মিয়া (৩৫) নামে এক মানসিক রোগীর মৃত্যু হয়। সে রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মৃত তাহির মিয়ার ছেলে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। সবার অজান্তে গত ৩০ মে সকাল ১০টায় বিষপান করলে তাকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয়।

রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল টুটুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছে, পরিবারের সবার অজান্তে ঘরে থাকা ঔষধি বিষপান করলে দুই দিন চিকিৎসাধীন থাকা অবস্থ্যা টুটুলের মৃত্যু হয়।

Manual2 Ad Code

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!