ফলোআপ : কুলাউড়ার শরীফপুরে সন্ত্রাসী হামলার এজহারভুক্ত ৩আসামী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ফলোআপ : কুলাউড়ার শরীফপুরে সন্ত্রাসী হামলার এজহারভুক্ত ৩আসামী গ্রেফতার

  • বুধবার, ২ জুন, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে ১৫মে রাতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলসহ-সভাপতি আবুল হোসেনসহ ২ যুবক । ঘটনার ২ দিন পর কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার ১৭ দিন পর মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার জেলা সদরের শাহ মোস্তফা সড়ক থেকে মামলার তালিকাভুক্ত ৩ আসামীকে গ্রেফতারকরে।

Manual7 Ad Code

মঙ্গলবার সন্ধ্যায় তিন আসামীকে কুলাউড়া থানায় হস্তান্তর করলে বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Manual4 Ad Code

গ্রেফতার হওয়া তিন আসামী হচ্ছে তালিকাভুক্ত ৩ নং আসামী সিয়াম আলী (১৮),৪নং আসামী আল আমীন (২২) ও ৬ নং আসামী বেলাল আহমেদ (২২)।

উল্লেখ্য যে, ১৫ মে শনিবার রাতে শরীফপুর ইউনিয়নের আমতলা বাজার থেকে মোটরসাইকেলে আবুল হোসেন নিজ বাড়িতে যাচ্ছিলেন । এসময় একই এলাকার একটি সন্ত্রাসী চক্র আবুল হোসেনের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালায়। যাওয়ার পথে ধারালো দা দিয়ে মাথায় কূপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আবুল হোসেন (৩৬) ও আলফাজ (৩০) এর শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম করে।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেঅবস্থার অবনতি হওয়ায় আবুল হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

Manual2 Ad Code

এ ঘটনায় ১৭ মে কুলাউড়া থানায় ৭ জনের নাম উল্লেখ করে কুলাউড়া থানায় একটি মামলা করলে আসামীরা গা ঢাকা দিয়েছিল। মঙ্গলবার (১ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা সদরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে তালিকাভুক্ত তিন আসামী শাহ মোস্তফা রোডে বের হলে ডিবি পুলিশের একটি দল তাদের আটক করে সন্ধ্যায় কুলাউড়া থানায় সোপর্দ করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় তিন আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে আসামীরা গা ঢাকা
দিয়েছিল। ফলে জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তালিকাভুক্ত তিন
আসামীকে গ্রেফতার করে মঙ্গলবার সন্ধ্যায় কুলাউড়া থানায় হস্তান্তর করেছে।
বুধবার দুপুরে এই তিন আসামীকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!