শোক সংবাদ ॥ গোপেশ চন্দ্র দেবনাথ ॥ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

শোক সংবাদ ॥ গোপেশ চন্দ্র দেবনাথ ॥

  • রবিবার, ৬ জুন, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, আদমপুর এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও ভানুগাছ দেবনাথ সমিতির সাবেক সভাপতি গোপেশ চন্দ্র দেবনাথ (৮২) রোববার (৬ জুন) ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আদমপুর ইউনিয়নের নইনারপারস্থ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

Manual8 Ad Code

তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার দুপুর ২টায় দীর্ঘদিন কর্মরত এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করে। বিকাল ৪ টায় সিদ্ধেশ্বরপুর গ্রামের নিজ পারিবারীক শ্মশানে সমাহিত করা হয়।

Manual5 Ad Code

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপেশ চন্দ্র দেবনাথ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা প্রধান শিক্ষক সমিতি, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, উপজেলা সহকারী শিক্ষক সমিতি, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ভানুগাছ দেবনাথ সমিতি, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু তৈয়ব কালাম, প্রধান শিক্ষক পদ্ম মোহন সিংহসহ বিভিন্ন সংগঠন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!