কমলগঞ্জে জলিল হত্যা মামলা : আসামী গোলাম রাব্বানী তৈমুরের আদালতে আত্মসমর্পন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কমলগঞ্জে জলিল হত্যা মামলা : আসামী গোলাম রাব্বানী তৈমুরের আদালতে আত্মসমর্পন

  • রবিবার, ৬ জুন, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচিত সিএনজি অটোচালক জলিল হত্যা মামলার আসামী ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল নেতা গোলাম রাব্বানী তৈমুর স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছে।

রোববার ০৬ জুন মৌলভীবাজারের চিফ জুডিসিয়াল মাজিস্ট্রেট মোঃ আলী আহাসানের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পর্ন করেছেন। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

Manual3 Ad Code

উল্লেখ্য যে, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ এলাকায় গত ৪ মার্চ রাতে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে সিএনজি অটো চালক জলিল মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছিল। এ ঘটনার নিহতের বড় ভাই বাদী হয়ে কমলগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬-৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেছিলেন।

Manual4 Ad Code

মৌলভীবাজার জেলার যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী তৈমুর হত্যা মামলায় দুই নম্বর আসামী করা হয়েছিল। এর আগে পুলিশ তৈমুরের বড় ভাই কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিত ও আলম হোসেন নামে দুজনকে গ্রেফতার করেছিল।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews