বড়লেখায় কোটিপতি ব্যবসায়ী অপহরণের পর উদ্ধার আটক ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

বড়লেখায় কোটিপতি ব্যবসায়ী অপহরণের পর উদ্ধার আটক ৩

  • মঙ্গলবার, ৮ জুন, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখায় কোটিপতি ব্যবসায়ী শশাংক কুমার দত্তকে (৫৮) অপহরণের ৫৫ ঘন্টার মধ্যে পুলিশ, র‌্যাব ও ডিবি পুলিশ শ্বাসরুদ্ধকর যৌথ অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার ও অপহরণকারী চক্রের দুই সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়াও ব্যবসায়ী অপহরণের পরিকল্পনাকারীদের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

এব্যাপারে সোমবার সকালে উদ্ধার ব্যবসায়ী শশাংক কুমার দত্তের ছোটভাই সুবোধ রঞ্জন দত্ত অপহরণ ও মুক্তিপন দাবীর অভিযোগে থানায় মামলা করেছেন।

রোববার রাত দেড়টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির বাহাদুরপুর চা বাগানের নির্জন জঙ্গল থেকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধার করে। এসময় অপহরণকারী চক্রের সদস্য উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর গ্রামের সবুজ হোসেন, ইব্রাহিম আলীর ছেলে ইসমাইল আহমদ ওরফে হারুন ও বোবারথল গ্রামের আব্দুল খালিকের ছেলে জুলমান আহমেদকে গ্রেফতার করা হয়। সবুজ হোসেন অপহরণের মূল পরিকল্পনাকারীদের একজন। সোমবার দুপুরে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

Manual6 Ad Code

শশাংক কুমার দত্ত বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকার সত্যেন্দ্র কুমার দত্তের ছেলে। বড়লেখা পৌরশহরে তার একটি ফিলিং স্টেশন, রড-সিমেন্টসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শুক্রবার সন্ধ্যার পর সিলেটের ভাড়া বাসায় যাওয়ার পথে বিয়ানীবাজারের মোল্লাপুর এলাকায় একাটি নোহা গাড়িতে তুলে তাকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তার ছোটভাইয়ের নিকট মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করে।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, ব্যবসায়ী শশাংক কুমার দত্ত গত ৪ জুন সন্ধ্যার পর সিলেটের টিলাগড়স্থ ভাড়াটিয়া বাসায় যাওয়ার উদ্দেশ্যে বড়লেখা ডাকঘরের সামনে থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠে রওয়ানা দেন। বিয়ানীবাজারে পৌঁছে অটোরিকশা পরিবর্তন করে অন্য আরেকটিতে উঠেন। বিয়ানীবাজারের মোল্লাপুর রাস্তায় একটি মাইক্রোবাস শশাংক কুমার দত্তকে বহণকারী অটোরিকশার গতিরোধ করে। পরে তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখান থেকে বিভিন্ন ভিওআইপি নম্বর থেকে তার ছোট ভাই সুবোধ রঞ্জন দত্তের মোবাইল ফোনে কল দিয়ে মুক্তিপণ হিসেবে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এরপর সুবোধ রঞ্জন দত্ত বড়লেখা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে থানা পুলিশের বিশেষ টিম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শশাংককে উদ্ধারে অভিযানে নামে। রোববার রাত দেড়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউছার দস্তগীরের নেতৃত্বে পুলিশ, ডিবি ও র‌্যাবের একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির বাহাদুরপুর চা বাগানের নির্জন জঙ্গল থেকে অপহৃত ব্যবসায়ী শশাংক কুমার দত্তকে উদ্ধার এবং অপহরণকারী ইসমাইল আহমদ হারুন ও জুলমান আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় অপহরণকারী দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। পরে অপহরণের মুল পরিকল্পনাকারীদের অন্যতম সবুজ হোসেনকেও পুলিশ গ্রেফতার করেছে। অভিযানে অংশ নেন বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ।

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পুলিশ ঘটনাটি অবহিত হওয়ার ৩৬ ঘন্টার মধ্যে পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় মুক্তিপন ছাড়াই অক্ষত অবস্থায় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার ও একজন পরিকল্পনাকারীসহ ৩ অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অপহরণে আর কারা কারা সম্পৃক্ত রয়েছে তাদের তথ্য উদ্ঘাটনে গ্রেফতার আসামীদের রিমান্ড চাওয়া হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!