কমলগঞ্জে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

  • বুধবার, ৯ জুন, ২০২১

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ২ কোটি ৮৪ লক্ষ ২২ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদের উদ্যোগে বাস্তবায়নকৃত একটি আধুনিক চারতলা ভীত বিশিষ্ট ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual2 Ad Code

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মিছবাহুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি, জেলা পরিষদ সদস্য সৈয়দ জেরিন আক্তার, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা খুদেজা খাতুন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল. কন্ঠশিল্পী সেলিম চৌধুরী, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ডাকাংলো ভবন নির্মাণ কাজের ঠিকাদার বিশিষ্ট ব্যবাসায়ী তোফায়েল আহমদ তুয়েল প্রমুখ।

Manual2 Ad Code

জানা যায়, জেলা পরিষদের অর্থায়নে ২ কোটি ৮৪ লক্ষ ২২ হাজার ৮১৫ টাকা ব্যয়ে কমলগঞ্জ আধুনিক ডাকবাংলোর ৪ তলা ভবনে ১৬ টি কামড়া থাকবে। কমলগঞ্জে একটি আধুনিক ডাকবাংলো ভরন নির্মাণে ২০১৯-২০ অর্থবছরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দুইবার ডিও লেটার প্রেরণ করেছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!