কমলগঞ্জে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কমলগঞ্জে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ২৮ লক্ষ ৩৩ হাজার টাকা ব্যয়ে ভানুগাছ-সরইবাড়ী রোড টু বনগাঁও-রাসটিলা উত্তর বালিগাঁও ৩৫০ মিটার রাস্তা পাকাকরণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুমতি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual5 Ad Code

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কমলগঞ্জ এর বাস্তবায়নে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আসলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ সদর ইউপি সদস্য সোলেমান হোসেন ভুট্টু, আওয়ামী লীগ নেতা ছুরাব মিয়া, আশিদ আলী, বদরুল আলম জেনার প্রমুখ।

Manual1 Ad Code

এর আগে উপাধ্যক্ষ ড. মো. আাব্দুস শহীদ এমপি বালিগাঁও গ্রামে মণিপুরি মহিলাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন দাবী দাওয়া মনোযোগ সহকারে শুনেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!