মহামারীকালেও দেশের উন্নয়ন অব্যাহত আছে-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মহামারীকালেও দেশের উন্নয়ন অব্যাহত আছে-পরিবেশমন্ত্রী

  • শুক্রবার, ১১ জুন, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণজনিত মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন কার্যক্রম স্থবির হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী দিক-নির্দেশনায় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। কিছু কার্যক্রমে বিধিনিষেধ থাকলেও জনগণের স্বার্থে বিশেষ ব্যবস্থায় মেগাপ্রজেক্টসহ উন্নয়ন কার্যক্রম চলমান রাখা হয়েছে। তিনি শুক্রবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ত্রিমোহনী-দোহালিয়া জামে মসজিদ সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual8 Ad Code

পরিবেশমন্ত্রী আরো বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন কালে এর গুনগতমান বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বর্তমানে সরকারি কাজে মনিটরিং ও সুপারভিশন কার্যক্রম জোরদার করা হয়েছে। এসময় তিনি উপস্থিত ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসময়ে, যথানিয়মে গৃহীত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

Manual6 Ad Code

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা প্রকৌশলী সামছুল হক ভুইয়া, পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দীন, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন প্রমুখ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!