জুড়ীতে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি জাকিরের গাড়িতে হামলার চেষ্টা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি জাকিরের গাড়িতে হামলার চেষ্টা

  • সোমবার, ১৪ জুন, ২০২১

Manual1 Ad Code
জুড়ী প্রতিনিধি ::
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।এ ঘটনায় জুড়ীতে বন, পরিবেশ মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ এমপি সমর্থক ও জাকিরের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অস্থিতিশীল পরিবেশ মোকাবেলা করতে এ রিপোর্ট লেখা পর্যন্ত জুড়ী বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে ।
জানা যায়, ১৩ জুন রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন জুড়ীর নিজ বাড়ী থেকে তার বাবা মাসহ ঢাকা যাওয়ার পথে জুড়ী বাজারে বন, পরিবেশ মন্ত্রীর খালাতো ভাই, উপজেলা যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল  অহিদের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ তার গাড়িতে  হামলা চালায়।
এতে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। পরে এস এম জাকির হোসাইনের সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা জুড়ী বাজারে শোডাউন করে। অপরদিকে মন্ত্রী সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা আহমদ কামাল অহিদের বাড়িতে জড়ো হোন।
পরিস্থিতি শান্ত করতে সেখানে মৌলভীবাজারের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর, জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী সহ পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে ।
জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!