বিভিন্ন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইউপি মেম্বার রাহেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

বিভিন্ন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইউপি মেম্বার রাহেল

  • সোমবার, ১৪ জুন, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, বিজ্ঞাপন ::

Manual4 Ad Code

বিভিন্ন অনলাইন গণমাধ্যমে বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষণ করেন কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আজিজ চৌধুরী রাহেল।

এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, আমার কোন সন্ত্রাসী বাহিনী নাই। আমি একজন নিরীহ মানুষ। সবার সাথে মিলেমিশে বসবাস করার চেষ্টা করি। সংবাদে উল্লেখ করা হয়েছে, আমার লন্ডনী ভাইকে আমি নলকূপ দিয়েছি। তাকে আমি কোন নলকূপ বরাদ্ধ দেইনি। বরাদ্ধ দেয়ার ক্ষমতাও আমার নাই। সংবাদে অবৈধভাবে হিন্দুদের সম্পত্তি জবরদখলের কথা উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আর একাধিক নিরীহ পরিবারের সম্পত্তি জবরদখলের প্রশ্নই উঠে না। মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করার কোন রেকর্ড নেই। আমার মেম্বার থাকাকালে কোন জমি কিনি নাই।

Manual5 Ad Code

মুলত রহমত উল্ল্যার ছেলে মুজাহিদ আলী সাথে আমার জমি নিয়ে বিরোধ রয়েছে। তার ফুফা আমজদ উল্ল্যাহ ও উনার বোন সুবই বিবির কাছ আমার মা মোছা. বদরুন্নেছা চৌধুরী কিছু জমি কিনেন। সেই জমি সর্বশেষ স্যাটেলমেন্ট জরিপে রহমত উল্ল্যাহর নামে রেকর্ড হয়। সেই রেকর্ড সংশোধনীর জন্য আমার মা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুানালে মামলা (নং ৪০৭/২০২০) দায়ের করেন। এই বিরোধের জের ধরে এবং আগামী নির্বাচনকে টার্গেট করে আমার বিরুদ্ধে মূলত অপপ্রচার চালানো হচ্ছে।

Manual4 Ad Code

আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিনীত-
আব্দুল আজিজ চৌধুরী,
মেম্বার, রাউৎগাঁও ইউনিয়ন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!