কমলগঞ্জে শিশু অধিকার বাস্তবায়ন বিষয়ক সংলাপ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে শিশু অধিকার বাস্তবায়ন বিষয়ক সংলাপ

  • সোমবার, ১৪ জুন, ২০২১

Manual5 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়। রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর. ডব্লিউ. ডি. ও) এর আয়োজনে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় সোমবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা সংলগ্ন জেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে আর. ডব্লিউ. ডি. ও এর মুভ্স প্রকল্পের আওতায় কমলগঞ্জ পৌর এলাকার তিলকপুর গ্রামের ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স-এনসিটিএফ কমিটির স্থানীয় পর্যায় সরকারি বেসকারি দায়িত্ব বাহকদের সাথে শিশু সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়।

আর ডব্লিউ ডিও এর নিবার্হী পরিচালক জনাব সমীতা বেগম মীরার সভাপতিত্বে সংলাপে অংশ নেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, মৌলভীবাজার এর উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, মেডিক্যাল অফিসার ডা: নিশিতা সিন্হা, উপজেলা পরিবার পরিকল্পনার অফিসার রঞ্জন দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাশ. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, লেখক-গবেষক আহমেদ সিরাজ, অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব, ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর, আর ডব্লিউ ডিও এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ, জাহিদুল ইসলাম রশিদ, এডমিন এন্ড একাউন্টস অফিসার মহসিন রেজা এবং তিলকপুর শব্দকর সম্পদায়ের ব্যক্তিবর্গ, স্থানীয় এনজিও, শিক্ষকবৃন্দ।

Manual6 Ad Code

স্থানীয় পর্যায়ে শিশুদের মতবিনিময় সংলাপে শিশুরা তাদের সমস্যাগুলো তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বেকারত্বের কথা উত্থাপপন করা হয়। স্থানীয় সরকারি ব্যক্তিবর্গ তা দেখবেন এবং যতদ্রুত সম্ভব তা সমাধানের চেষ্টা করবেন বলে শিশুদের সাথে মতপ্রকাশ করেন। উক্ত শিশু সংলাপে অংশগ্রহনকারী শিশুরা হলেন, ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোস এর কার্যনিবাহী সদস্য সুবর্ণা, সুমি, সুইতা, প্রানেশ, নিশি, সৌরভ, জুতিকা, বিপুল, বিকাশ, মনি, প্রমি, রুপাই, পল্লব এবং উপজেলা এনসিটিএফ ভলান্টিয়ার জয়ন্ত কর প্রমুখ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!