কমলগঞ্জে ধলাই নদী  থেকে বালু উত্তোলন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে ধলাই নদী  থেকে বালু উত্তোলন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

  • মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ব্লকের নিচে থেকে বালু উত্তোলনে বাঁধা দেয়ায় ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। আহতরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (১৫ জুন) সকাল ১১টায় এ সংঘর্ষ বাঁধে।

জানা যায়, রহিমপুর ইউনিয়নের ছয়কুট এলাকায় ধলাই নদীর বালু মহালকে কেন্দ্র পূর্ব থেকে দুপক্ষের মাঝে বিরোধ চলছিল। বড়চেগ এলাকার জনৈক সুলেমান মিয়ার লোকজন দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছিল। প্রতিপক্ষ হারুনুর রশীদের লোকজন ছয়কুট এলাকায় নদীর ব্লকের নিচ থেকে বালু উত্তোলনে আপত্তি জানায়। এ সময় সুলেমান মিয়ার লোকজনের সাথে কথাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আলতাফ আলী (২১), রশিদ মিয়া (৩৫), সুলেমান মিয়া (৪৫), রনি মিয়া (২২), সুলতান মিয়া (৫০), মশাহিদ মিয়া (৪০) আহত হন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

Manual5 Ad Code

অভিযোগ করে হারুনুর রশীদ বলেন, সুলেমান মিয়া প্রভাবশালী থাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ধলাই নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করে আসছে। বাঁধের ব্লকের নিচ থেকে বালু উত্তোলনকালে আপত্তি জানালে তারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তিনি আরও বলেন, রহিমপুরের বড়চেগ গ্রামে তিন বছর আগে বিদ্যুতায়নে সুলেমান মিয়া চাঁদা উত্তোলনের প্রতিবাদ জানানোর কারণে সে নানা সময়ে হামলা, মামলা দিয়ে হয়রানি করে আসছে।

অভিযোগ অস্বীকার করে সুলেমান মিয়া বলেন, আমি বৈধভাবে ছয়কুট এলাকার কালিমন্দিরের পাশে ধলাই নদী থেকে বালু উত্তোলন করায় হারুনুৃর রশীদ চাঁদা দাবি করে। এরপর তার লোকজন এসে হামলা করে।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, বিষয়টি শুনেছি। তবে কোনপক্ষের কাছ থেকে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!